ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

যমুনার পানিতে ভাসছে এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২১ দুপুর ৪:৪৬

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভর্ষণে যমুনা নদীর পানিতে তলিয়ে গেছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের লিংক রোড এলেঙ্গা-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক। এ আঞ্চলিক মহাসড়কের এলেঙ্গা পৌর শহরের প্রাণকেন্দ্রের লেগুনা ও সিএনজি স্টেশন মোড়ে  দুই লেনের কয়েকশ মিটার সড়কে বন্যার পানি প্রবেশ করেছে। 

রোববার (৫ সেপ্টেম্বর) সকালে সরেজমিন বন্যার পানিতে সড়কটি তলিয়ে যাওয়ার চিত্র দেখা যায়। এর ফলে পৌর শহরের ড্রেনে জমে থাকা যত্রতত্র ময়লা-আবর্জনা সয়লাব হয়েছে। ‍এ কারণে আবর্জনার দুর্গন্ধে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, পরিবহন শ্রমিক-মালিকসহ পৌরবাসীকে। 

এদিকে, বন্যার পানি প্রবেশের কারণে দ‍ুই পাশে ক্লিনিক ও ব্যবসা প্রতিষ্ঠানে যাতায়াতের বিঘ্ন ঘটছে। পৌর শহরের দুই পাশের ড্রেন নিয়মিত পরিষ্কার-পরিছন্ন না রাখায় সড়কটি তলিয়ে যাওয়ায় ময়লা-আবর্জনা ভেসে উঠেছে। সেগুলো পচে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে। সিএনজি-লেগুনাসহ ছোট-বড় অন্যান্য পরিবহনও দাঁড় করে রাখতে চরম বিপাকে পড়েছেন তারা।

পৌর শহরে ভ্রাম্যমাণ ফল বিক্রেতা আছর উদ্দিন বলেন, গত কয়েক দিন ধরে সড়কে পানি ‍উঠেছে। এ পানিতে ভাসছে ময়লা-আবর্জনা। এতে পানি দূষিত হয়ে গন্ধ ছাড়াচ্ছে।

সিএনজিচালক মোশারফ হোসেন বলেন, সড়কে পানি ওঠায় গাড়ি চালাতে সমস্যা হচ্ছে। ড্রেন পরিষ্কার না থাকায় আবর্জনা ভেসে পুরো সড়কজুড়ে সয়লাব।

এ বিষয়ে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার জন্য ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার