বাকেরগঞ্জে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা
বরিশালের বাকেরগঞ্জে অবৈধভাবে নদী থেকে মাটি কাটার অপরাধে একজনকে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার(২১জানুয়ারী) উপজেলার কলসকাঠি ইউনিয়নের কোচনগর এলাকার দুবাই ব্রিক ফিল্ডে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
রুমানা আফরোজ জানান,আদালত চলাকালীন সময় অবৈধভাবে নদী ও খাস জমি থেকে ভেকু ও পল্টনের মাধ্যমে মাটি কাটা ও বিক্রিসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় পল্টনের মাষ্টার আনছার আলী (৫০)কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর(৫) ধারায় তাৎক্ষণিক তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস কারাদণ্ড দেওয়া হয়,সরকারী সম্পত্তি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সাজাপ্রাপ্ত আসামি আনছার আলী জানান, কলসকাঠি ইউনিয়নের বাগদিয়া গ্রামের ইউনুস খানের ছেলে হাফেজ খান, ইব্রাহিম খানের ছেলে রাকিব খান ও শাহিন খান ৫-৬ টি পল্টন ও ভেকু ভাড়া নিয়ে নদী ও চর থেকে মাটি কেটে বিভিন্ন ব্রিকফিল্ডে মাটি সরবারাহ করে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু