কাউনিয়ায় প্রতিবন্ধীর জায়গা দখলের পায়তারা
কাউনিয়ার নিজপাড়া গ্রামের শাহজাহান নামে এক প্রতিবন্ধীর জমি দখলের পায়তারার অভিযোগ ওঠেছে। মঙ্গলবার বিকেলে প্রতিবন্ধীর নিজবাড়ীতে তার পক্ষে সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন তার ভাগিনা আতাউর রহমান। তিনি বলেন তার মামা শাহজাহান পৈতৃক সূত্রে সাবেক ৫১১৭ দাগে ১৪ শতক জমির মালিক হন। বর্তমানে উক্ত জমি তার মামা শাহজাহান ভোগদখল করে আসছেন।
কিন্ত প্রতিবেশি আব্দুস সাত্তার ও হোসেন আলী উক্ত জমি নিজের দাবী করে বিভিন্ন সময় দখলের পায়তারা চালায়। পরে আব্দুর সাত্তার ও হোসেন আলী এ জমি দাবী করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের দলিল পত্র যাচাই বাছাই ও শুনানি শেষে প্রতিবন্ধী শাহজাহানের পক্ষে রায় দেন। আব্দুস সাত্তার গং পুনরায় আপিল করলে প্রতিবন্ধীর পক্ষে আবারো আপিলের রায় হয়। এর পরেও তারা বিভিন্ন ভাবে জমি দখলের চেষ্টা,শান্তি শৃংখলা ভঙ্গ সহ বিভিন্ন ভাবে প্রতিবন্ধী মামাকে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে । তিনি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক সমাজ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিবন্ধীর চাচাতো ভাই নাসির উদ্দীন, ইউনুস আলী ও বড় বোন জুলেখা বেগম। এ প্রসঙ্গে আব্দুস সাত্তার বলেন তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। ওই দাগে তার কিছু জমি রয়েছে।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়