নগরকান্দায় স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে, শ্যালকের বউ নিয়ে উধাও জার্মান প্রবাসী
ফরিদপুরের নগরকান্দায় স্ত্রীর কাছে যৌতুক না পেয়ে শ্যালকের বউ ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বাবুল হোসেন মোল্যা নামের এক জার্মান প্রবাসীর বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে জার্মান প্রবাসী বাবুল হোসেন তার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের কাছে পঞ্চাশ লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে অস্বীকার করায়, স্ত্রীর চাচাতো ভাই নগরকান্দা উপজেলার বিলগোবিন্দপুর গ্রামের নাজমুল সরদারের স্ত্রী সাদিয়া আরলী জোয়াদ্দারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেন বাবুল হোসেন।
এ ঘটনায় বাবুলের প্রথম স্ত্রী ভুক্তভোগী তাহেরা ওয়াজেদ তুহিনের বড়ভাই সরদার সাইফুজ্জামান বুলবুল বাদী হয়ে ফরিদপুর আদালতে একটি যৌতুক মামলা দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাযায়, নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ সরদারের মেয়ে তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে পার্শ্ববর্তী সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামের মৃত আবু হানিফ মোল্যার ছেলে জার্মান প্রবাসী মোঃ বাবুল হোসেন মোল্যার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত বাবুল হোসেন মোল্যা বলেন, আমার বিরুদ্ধে যৌতুকের যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। বেশ কয়েক বছর ধরে আমার প্রথম স্ত্রী তাহেরা ওয়াজেদ তুহিনের সঙ্গে আমার সম্পর্কের অবনতি চলছিলো। আমি আমার প্রথম স্ত্রীকে আইন সম্মতভাবে তালাক দিয়ে সাদিয়াকে দ্বিতীয় বিবাহ করেছি।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা