কাউনিয়ায় অসহায় বৃদ্ধা মহিলা ও তার সন্তানদের জমি দখল করে নিয়েছে আওয়ামী লীগ নেতা
রংপুরের কাউনিয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে অসহায় বৃদ্ধ মহিলার জমি দখল করে নিয়ে তেলের ডিপু নির্মাণ করার অভিযোগ উঠেছে টেপামধুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম সফির বিরুদ্ধে। বৃদ্ধ মহিলা সহ তার ছেলেদের জমি উদ্ধারে চেয়ারম্যান, মেম্বার সহ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজীব গ্রামের মৃত আজিম উদ্দিন জীবিত থাকাকালে তার দুই ছেলে মোঃ শাহিন মাহমুদ (৪৭) ও মো শাহাদৎ হোসেন (৫৭) এর নামে রাজিব মৌজার ৭৩ নং জেএল এর ৩২২ নং খতিয়ানের ৩৪ শতকের মধ্যে ১৭ শতাংশ, দাগ নং-৬৪৯০, জমি-৩৬, দাগ নং-৬৪৯২, জমি-৩২ কর মধ্যে ১৬ শতাংশ মোট জমি ১.২ একরের মধ্যে ৬৯ শতাংশ জমি দলিল মূলে হস্তান্তর করেন।
টেপামধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি আওয়ামী লীগের দলীয় প্রভাব খাঁটিয়ে উক্ত সম্পত্তি জবরদখল করে ভোগ দখল করে আসছিল। এ বিষয়ে বিভিন্ন দপ্তর এবং থানায় বারবার অভিযোগ করা সত্ত্বেও কোন কাজ হয়নি।
ঘটনার দিন ১৯/০১/২০২৫ খ্রি. তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকায় আমার দুই ছেলে নিম্ন তফশীল বর্ণিত জমিতে গেলে বিবাদীগণ আমাকে ও আমার দুই ছেলেকে গালিগালাজ করে আমাকে নিম্ন তফশীল বর্ণিত জমি ভোগদখল করিতে দিবে না, আমার ছেলেরা জমিতে গেলে বিবাদীগন দলেবলে এসে আমাকে ও আমার দুই ছেলেকে মারপিট করে, এমতাবস্থায় আমি ও আমার ভাই ভীত সন্ত্রস্থ ও আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছি। বিগত সময়ে আওয়ামীলীগের পদে থাকার প্রভাবে আমার দুই ছেলের নামে বিভিন্নভাবে মিথ্যা বানোয়াট ও মামলা মোকদ্দমা দায়ের করে আমাদেরকে অনেক দিন থেকেই হয়রানী করে আসতেছে।
এ বিষয়ে জানতে চাইলে কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর লতিফ জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন কনা হবে।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়