ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সিরাজগঞ্জে শীতার্তদের পাশে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২২-১-২০২৫ বিকাল ৫:২৭

বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন বয়ে যাচ্ছে তীব্র শৈত্য প্রবাহ। তীব্র শীতে ভুগছে বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী যাদের বেশিরভাগই দরিদ্র। শাহ্জালাল ইসলামী ব্যাংক পি.এল.সি প্রতিবছর সেইসব দরিদ্র শীতার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করে। তারই ধারাবাহিকতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পি.এল.সি, সিরাজগঞ্জ শাখা সম্প্রতি শহরের শহীদগঞ্জে হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ছাত্র ও এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে।

উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সাবেক সহসভাপতি জনাব মোঃ আনিসুর রাহমান, বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী জনাব হাজী আবু রায়হান, মোঃ আব্দুল বাছেত এবং মাদ্রাসার মুহতামিম জনাব মাওলানা মোহাম্মাদ মাসুদ, মাদ্রাসার সকল শিক্ষক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব মোঃ জাহাঙ্গীর আলম। 

প্রধান অতিথি জনাব মোঃ আনিসুর রাহমান বক্তব্যের শুরুতেই শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমন মহতী উদ্যোগকে অভিনন্দন জানান। তিনি বলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি দরিদ্র শীতার্তদের পাশে পূর্বেও ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করেন। 

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন