ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

ত্যাগ ও কুরবানীর মাধ্যমে আল্লাহর দ্বীনের বিজয় সম্ভবঃ হামিদুর রহমান আযাদ


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ১:১৭

কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং কুতুবদিয়া-মহেশখালীর সাবেক এমপি এ.এইচ.এম. হামিদুর রহমান আযাদ বলেন, "ত্যাগ ও কুরবানীর মাধ্যমে আল্লাহর দ্বীনের বিজয় অর্জনে নিজেকে নিয়োজিত রাখতে হবে।"

তিনি বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থার নাম। জীবনের সবক্ষেত্রে ইসলামকে মেনে চললে ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি পাওয়া সম্ভব। তাই জামায়াতে ইসলামী ইসলামের শিক্ষা ও অনুশাসনকে নিজেদের জীবনে পূর্ণাঙ্গভাবে পালনের আহ্বান জানায়।

হামিদুর রহমান আযাদ বলেন, একটি স্বাধীন দেশ হিসেবে ৫৪ বছর অতিক্রম করলেও জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারের কথা বলা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। আইনের দৃষ্টিতে সমঅধিকার প্রতিষ্ঠা হয়নি।

তিনি আরও বলেন, অতীতের সরকারগুলো জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে হুমকি, গুম, হত্যা এবং ভোট কারচুপির মাধ্যমে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করে ভোট চুরি ও জালিয়াতির মহোৎসব করা হয়েছিল। মানুষ জুলুমতন্ত্র থেকে মুক্তি চায় এবং ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। তিনি জনগণকে জামায়াতে ইসলামীর পাশে থাকার আহ্বান জানান।

বড়ঘোপ ইউনিয়ন জামায়াতের সভাপতি আহমদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জাকের হোসাইন, মাষ্টার আবুল কালাম এবং কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর আ.স.ম শাহরিয়ার চৌধুরী বক্তব্য রাখেন।

দায়িত্বশীল সম্মেলনের পরে হামিদুর রহমান আযাদ কৈয়ারবিল ইউনিয়ন জামায়াত আয়োজিত দায়িত্বশীল সমাবেশে অংশ নেন। এছাড়া তিনি কৈয়ারবিল আইডিয়াল হাইস্কুল মাঠে বিজয় '২৪ দিবারাত্রি মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এ সম্মেলন ও বিভিন্ন কার্যক্রম কুতুবদিয়ার স্থানীয় জনগণের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক