ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

তারুণ্যের উৎসব উপলক্ষে গোপালগঞ্জে ১২ দলীয় অনুর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ১:৫৪

গোপালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ১২ দলীয় অনুর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্নামেন্টের আয়োজন অনুষ্ঠিত করেন।

গত বুধবার সকাল দশটায় গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোঃ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মোহাম্মদ লুৎফুল কবির চন্দন বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসক কায্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিশ্বজিত পাল, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হক, জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত বক্তব্য রাখেন।

নক আউট পদ্ধতির উদ্বোধনী খেলায় টুঙ্গিপাড়া উপজেলা বালিকা একাদশের মুখোমুখি হয় গোপালগঞ্জ পৌরসভা বালিকা দল।খেলায় টুঙ্গিপাড়া উপজেলা বালিকা একাদশ গোপালগঞ্জ পৌরসভা বালিকা একাদশকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

আগামী শুক্রবার(২৪জানুয়ারী) ফাইনাল খেলার মাধ্যমে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হবে। এ টুর্নামেন্টে জেলার ৫ উপজেলা ও ২টি পৌরসভার ৬টি বালিকা ও ৬টি বালক দল অংশ নিয়েছে।

এমএসএম / এমএসএম

সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা

যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী

ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার

ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে

মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম

টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু

চন্দনাইশে অসুস্থ বাচ্চুর পাশে জামায়াতের মেয়র পদপ্রার্থী হেলাল উদ্দিন

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান: শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮

ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন