ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সার্ভার সমস্যায় ভূমিসেবা পেতে মানুষের সীমাহীন দুর্ভোগ


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৩-১-২০২৫ দুপুর ২:৫৮

সফটওয়্যার আপগ্রেডেশনের মাধ্যমে পাঁচটি ভূমিসেবাকে একত্র করেছে সরকার। নতুন প্রক্রিয়ায় গ্রাহকদের ভোগান্তি কমবে বলে দাবি করেছিল ভূমি মন্ত্রণালয়। কিন্তু প্রায় দেড় মাস বন্ধ ছিলো ভূমিসেবা কার্যক্রম। বর্তমানে থেমে থেমে কাজ চললেও নতুন সফটওয়্যারে সার্ভার ধীরগতির কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও নামজারি করা ও খাজনা দিতে পারছেন না ভূমি মালিকরা। সেবা গ্রহিতাদের পড়তে হয়েছে সীমাহীন দুর্ভোগে। এদিকে ভূমি সেবা স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে তা নিশ্চিত করে বলতে পারছেন না সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে সেবা প্রত্যাশীদের ভোগান্তিসহ সরকার হারাচ্ছেন হাজার হাজার কোটি টাকা রাজস্ব।

গত ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত ই-মিউটেশন সিস্টেম, ই-পরচা সিস্টেম এবং ভূমি উন্নয়ন কর সিস্টেম সার্ভার আপগ্রেডের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় ভূমি মন্ত্রণালয়। ১ ডিসেম্বর থেকে এই সেবা পুনরায় চালু করা হবে বলে জানানো হয়। তবে ২ মাস চলে গেলেও পূর্ণাঙ্গ সচল হয়নি ভূমিসেবা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সারাদেশের লক্ষ লক্ষ গ্রাহক।

সিংগাইর উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা জায়গীর গ্রামের আব্দুর রাজ্জাক জানান, সার্ভার সমস্যার কারণে খাজনা দিতে পারছি না। তাই জমিও দলিল করা বন্ধ। আবার ২০ দিন আগে নামজারি আবেদন দিলেও এখনো তা হয়নি।

ইউনিয়ন ভূমি অফিসে সেবা নিতে আসা একাধিক গ্রাহক বলেন, দিনের পর দিন ঘুরেও খাজনা চেক পাচ্ছি না। ভূমি কর্মকর্তারা দীর্ঘক্ষণ চেষ্টা করেও দিতে পারছেন না। বলছেন সার্ভার সমস্যা।

পাইলট প্রজেক্ট ছাড়াই ভূমিসেবা সফটওয়্যার আপগ্রেডেশন হওয়ায় ভোগান্তি শুরু হয়েছে। এতে সরকার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। কার্যত নতুন সফটওয়্যারের কারণে ভূমি সেবার এমন সীমাহীন দুর্ভোগ। সার্ভারের সমস্যা অতিদ্রুত সময়ের মধ্যে দূর হয়ে স্বাভাবিক হবে ভূমি সেবা এমনটাই প্রত্যাশা সেবা গ্রহীতাদের।

মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী জানান, সফটওয়্যার সমস্যা সমাধানের চেষ্টা করছে মন্ত্রণালয়। তবে কতদিন সময় লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কয়েকটি উপজেলায় পাইলট প্রজেক্ট এর মাধ্যমে কাজ চলছে। দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী।

এমএসএম / এমএসএম

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত