শেখের বেটি একটা পদ্মা সেতু বানিয়ে ৭৮টার টাকা বিদাশে পাচার করছেঃ আখতার হোসেন
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মো. আখতার হোসেন নিজ এলাকা রংপুরের কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) সকালে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কালে আঞ্চলিক ভাষায় বলেন, শেখের বেটি হাসিনা ধুমধাম করিয়া একটা পদ্মা সেতু বানেয়া ৭৮টা পদ্মা সেতু বানার টাকা তার লোকজনসহ বিদাশে পাচার করছে। সে টাকাগুলা যদি দেশত থাকিল হয় তাহইলে হামার বাড়ির পাশত মানাষ নদীত দেশের ছোট ছোট নদীত মেলাগুলা সেতু বানা যাইতো। কিন্ত উন্নয়নের নামে পদ্মা সেতু বানার নামে টাকা মারি দিয়া বিদাশোত পাচার করছে। স্বাধীনতার ৫০ বছর পার হয়া গেইছে কিন্তু দেশের মানুষ ভাল নাই তারা অনেক কষ্টে আছে। দেশের বিচার বিভাগ স্বাধীন নাই। জজ, বিচারকরা স্বাধীন ভাবে বিচার করিবার পায়না, এজন্য নতুন আইন করা লাগবে, আগের যে সংবিধান আছে সে সংবিধানে হাসিনার মত স্বৈরাচার, ফ্যাসিবাদী জুলুমবাজ হবে। তাই আমরা একটা নতুন সংবিধান চাই। যে সংবিধানে যেই ক্ষমতায় থাকুক হাসিনার মত স্বৈরাচার ফ্যাসিবাদী ও জুলুমবাজ হইতে না পারে। নতুন সংবিধানে যেন জবাবদিহিতা থাকে। তিনি আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের তিস্তা পাড়ে ইকোনমিক জোন প্রতিষ্ঠায় তিনি প্রচেষ্ঠা চালাবেন এবং কেউ যদি ৮ শতক জমি দিতে পারেন তাহলে তিনি সরকারের কাছ থেকে বরাদ্দ এনে একটি কমিউনিটি ক্লিনিকও করে দেওয়ার প্রচেষ্ঠা চালাবেন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক কমিটির জেলা সংগঠক আলমগীর হোসেন, আরিফ হোসেন, রেজওয়ান হোসেন, সুমন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম, কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, জাতীয় নাগরিক কমিটি কাউনিয়ার সংগঠক শামীম হোসেন, শিপন আহমেদ হিমু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাউনিয়ার সমন্বয়ক শরিফুল ইসলাম প্রমূখ। পরে তিনি ১ হাজার শীতার্ত নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়