ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় বিএনপি'র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২৫ বিকাল ৬:২৭

মুন্সিগঞ্জের গজারিয়ায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও তারেক রহমানের নির্দেশনা মুন্সীগঞ্জ জেলা বি,এন,পি'র সিনিয়র  যুগ্ম আহবায়ক আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ এর নিজস্ব অর্থায়নে  বি,এন,পি' ও তার অঙ্গ সংগঠনের  উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

শুক্রবার(২৪জানুয়ারী)বিকাল ৩ঘটিকায় উপজেলার গজারিয়া ইউনিয়ন এর গজারিয়া  পাইলট বালিকা  উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে  গজারিয়া ইউনিয়ন বি,এন,পি এর সাধারন সম্পাদক মো:মোশাররফ হোসেন সরকার স্বপন এর সভাপতিত্বে ও উপজেলা বি,এন,পি'র সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ(হারুন সরদার) এর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া  উপজেলা বি,এন,পি'র আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও গজারিয়া  উপজেলা বি,এন,পি'র যুগ্ম আহবায়ক হাজী আহসান উল্লাহ, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মোঃ নাছের ভুলু মুন্সী, যুগ্ম আহ্বাবায়ক ৭নং ওয়ার্ড ঢাকা মহানগর (দঃ) মোঃ রবিউল আউয়াল প্রধান, জনাব , গজারিয়া উপজেলা কৃষকদল এর  সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল্লাহ জেহাদ, মালয়েশিয়া কেন্দ্রীয় বিএনপি কমিটির শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা মিল্কী, মুন্সীগঞ্জ জেলা যুবদলের  সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম বেপারী, যুবদল নেতা বাবু মিয়াজী, যুবদল নেতা জয়নাল, রমজান, কাজী রিয়াজ, সালেহ আহমেদ  রাসেল মেম্বার, মোঃ জসিম উদ্দিন ভুট্টু মেম্বার, ফয়সাল মুন্না সালমান ঠাকুর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বি এন,পির আহবায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ বলেন, আমরা গনতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করেছি, নির্বাচন পর্যন্ত সবাইকে সজাগ থাকতে হবে।আমাদের নেতা জেলা বি,এন,পি'র সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ এর অর্থায়নে উপজেলা ব্যাপী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি।

এমএসএম / এমএসএম

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিকপাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, ইউএনওকে স্মারকলিপি

বোদায় পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীর মাঝে উপহার বিতরণ

বরিশাল বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুর খানমের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের

বাকেরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য, তিন জেলের এক মাসের কারাদণ্ড

মেঘনার বুকে ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের জনপদ মনপুরা

গোদাগাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত,অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য