শিবচরে ফ্লাটবাসা থেকে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
মাদারীপুর জেলার শিবচর পৌরসভার একটি ফ্লাট বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য
নিহতের স্বামীসহ ৩ জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, জেলার কালকিনি উপজেলার রিয়াদ বেপারী, তার স্ত্রী মনিকা আক্তার(১৮) ও তাদের এক আত্মীয় চলতি মাসের এক তারিখে শিবচর পৌরসভার গুয়াতলা গ্রামের পশু হাসপাতাল সংলগ্ন লাবলু মুন্সির বাড়ির নিচতলার একটি ফ্লাট ভাড়া নিয়ে বসবাস করছিল। শুক্রবার সকালে স্ত্রীকে বাসায় রেখে রিয়াদ ও তার আত্মীয় বাজারে নাস্তা করতে বের হয়। তারা মনিকার জন্য নাস্তা নিয়ে বাসায় এসে দেখে ভিতর থেকে রুমের দরজা বন্ধ। পরে ডাকাডাকি করেও মনিকার কোন সাড়া শব্দ না পেয়ে তারা বাড়ির মালিক লাবলু মুন্সিকে বিষয়টি জানালে লাবলু মুন্সি শিবচর থানায় ফোন করে। পরে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ'সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙ্গে মনিকার লাশটি উদ্ধার করে। এসময় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী রিয়াদ, ও তার দুই আত্মীয়কে নিজেদের হেফাজতে নিয়েছে।
নিহত মনিকা আক্তার কালকিনি উপজেলার বাসিন্দা মোঃ কাশেম মিয়ার মেয়ে। রিয়াদ ও মনিকা প্রায় সাত মাস আগে একটি কয়েল কারখানায় কাজ করার সময় প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শিবচর থানার ওসি বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছি। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীসহ তিন জনকে হেফাজতে নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ