বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে অবৈধ পণ্য আটক
বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে বেনাপোল থেকে ঢাকা গামী এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান হতে বিপুল পরিমান রাজস্ব ফাঁকির অবৈধ ভারতীয় পণ্য সামগ্রী আটক হয়েছে।
বৃহষ্পতিবার (২৫ জানুয়ারী) রাতে ৪৯ বিজিবির আমড়াখালী চেকপোস্টের নিয়মিত তল্লাশী স্থানে এসএ পরিবহনের বেনাপোল হতে ছেড়ে আসা (ঢাকা মেট্রো উ-১৪-০১৭০) নম্বর ট্রাক আটকের পর বৈধ মালামাল তল্লাশী চালালে বৈধ কাগজপত্র বিহীন বা এলসির ইনভয়েস কাগজপত্র বিহীন অবৈধ ভারতীয় শাড়ী,থ্রীপিচ,চকলেট,ঔষধ ও কসমেটিক্স পণ্য সামগ্রী জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে ৮০ লাখ টাকা।
যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালানা করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান সহ পুলিশ ও বিজিবি সদস্যরা। বিজিবি সূত্রে জানা যায়, এসএ পরিবহন কুরিয়ার হতে জব্দকৃত মালামালের গনণা ও মূল্য নির্ধারনের কাজ চলমান রয়েছে। স্থানীয় বিভিন্ন গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, অবৈধ পণ্য বুকিংয়ে এসএ পরিবহনের বেনাপোল শাখা অফিসটি অন্যতম। গত ২৪ আগস্ট ২০২৪ইং তারিখ বিকালে ৪৯বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা বেনাপোল বাজারস্থ এসএ পরিবহন কুরিয়ারের অফিসের সামনে হতে বিপুল পরিমান কসমেটিক্স ও ঔষধের চালান জব্দ করেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল
দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ
মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার
যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার
বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু
আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা