নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সশস্ত্র হামলায় ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্র সংগঠক আহত
ঈশ্বরদীতে এক মাসের ব্যবধানে বৈষম্যবিরোধী আন্দোলনের আরেক ছাত্র সংগঠক ইব্রাহিম রহমানকে (২১) লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে।
বৃৃৃহস্পতিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ গেটের সামনে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লবের ব্যক্তিগত কার্যালয়ের গলিতে হামলার এ ঘটনা ঘটে।
আহত ইব্রাহিম শহরের পুর্বটেংরী এলাকার আব্দুস সালাম ডালুর ছেলে ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।। ছাত্র সমন্বয়কের ওপর এমন হামলার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে নানা সমালোচনার ঝড়।
হামলাকারীরা হলো-নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখা নেতা শাকিল হোসেন ওরফে পাতি শাকিল (২২), রিফাত হোসেন (২৩) তাদের আরো কয়েকজন সহযোগী।
আহত ইব্রাহিম জানান, ঘটনার সময় তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানে চা পান করতে যান। এ সময় শাকিল ও রিফাতের নেতৃত্বে কয়েকজন লোহার পাইপ, চাপাতি ও পিস্তল হাতে নিয়ে তারা আমার ওপর হামলা করে। সেখানে আমাকে পিটিয়ে আহত করে। এতে শাকিল পিস্তল বের করে আমাকে গুলি করার চেষ্টা করে। কিন্তু দোকানদাররা অস্ত্রধারী শাকিলকে বাধাগ্রস্থ করেন। পরে এলাকাবাসী আমাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক তাসনিম তাবাসসুম স্বর্ণা জানান, ইব্রাহিমের শরীরে অনেকগুলে আঘাতের চিহ্ন রয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, ‘হামলার খবর পেয়েই ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলামকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের বেশ কয়েকটি দল অভিযান শুরু করেছে।’
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ