আশুলিয়ায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আশুলিয়ায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শ্রম শোষণ বন্ধ, গণতান্ত্রিক শ্রম আইন চালুসহ বিভিন্ন দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আশুলিয়া থানা কমিটির সভাপতি মাফিজুল ইসলাম শামিমের সভাপতিত্বে (২৪ জানুয়ারি) বিকাল ০৪ টায় আশুলিয়া ফ্যান্টাসী কিংডমের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুভ আচায্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগঠক সোহাগী সামিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সভাপতি শ্রমিক নেতা এডভোকেট সৌমিত্র কুমার দাশ, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সেলিম মাহমুদ, বাসদ সাভার উপজেলা আহবায়ক কমরেড আবু বকর সিদ্দিক লাভলু, আনোয়ার শিকদার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নূন্যতম মজুরী ২৫০০০ টাকা নির্ধারণ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কথায় কথায় শ্রমিক ছাটাই বন্ধসহ চিকিৎসা ও ক্ষতিপূরনের আন্দোলনকে শক্তিশালী করার আহবান জানান। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ কারখানা খুলে দিয়ে বেয়াল্লিশ হাজার শ্রমিকের চাকুরীর নিশ্চয়তা প্রদান করতে হবে। স্বাধীনতার ৫৪ বছর অতিক্রান্ত হলেও আজও গণতান্ত্রিক শ্রম আইন চালু হয়নি। প্রায় সকল সেক্টরে শ্রম শোষণ অব্যাহত আছে। এছাড়াও কথায় কথায় শ্রমিক ছাটাই, বেতন বন্ধ, শ্রমিক নির্যাতন হরহামেশাই সংঘটিত হচ্ছে। ২৪'র জুলাই অভ্যুত্থানের পর দেশের শ্রমজীবী মানুষরা আশায় বুক বেঁধেছিলো এই ভেবে যে তাদের কষ্ট লাঘবে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু এখনো তা দৃশ্যমান নয়।
সমাবেশের সভাপতি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের জন্য বাজার মূল্যের সাথে সংগতিপূর্ণ মজুরি কাঠামো, রেশন, বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিতসহ শ্রমিক নির্যাতন বন্ধের দাবি জানান।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত