ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের দাবিতে হাইমচরে স্থানীয়দের বিক্ষোভ


জাহিদুল ইসলাম, হাইমচর photo জাহিদুল ইসলাম, হাইমচর
প্রকাশিত: ২৫-১-২০২৫ দুপুর ১:৩৭

চাঁদপুরের হাইমচর উপজেলায় ঘোষিত অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ করেছেন।শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার তেলিরমোড় লঞ্চঘাট এলাকায় এবং দুপুরে মধ্যচরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

অর্থনৈতিক অঞ্চল ব্যানারে তেলিরমোড় এলাকায় স্থানীয়দের মধ্যে বক্তব্য দেন সংগঠনের আহবায়ক অধ্যাপক হারুনুর রশিদ, বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সিকদার, উপজেলার রাজনীতিক আক্তার হাওলাদার, আবু তাহের সরদার, জহির মিয়াজী।এছাড়া মধ্য চরে বক্তব্যদেন নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দিন মোল্লা ও স্থানীয় ইউপি সদস্য মো. রতন চৌকিদার, নীলকমল ইউনিয়ন যুবদল সভাপতি মনির উজ্জ্বামান খাঁন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিগত সরকার অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করেও তা বাস্তবায়ন করেনি। তারা আরও দাবি করেন, এই অঞ্চলটি অর্থনৈতিক অঞ্চল হিসেবে খুবই উপযোগী এবং এখানে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হলে স্থানীয়দের জীবনমান উন্নত হবে।

বিক্ষোভকারীরা বর্তমান সরকারের কাছে অর্থনৈতিক অঞ্চলটি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তারা অভিযোগ করেন, আগের সরকারের মন্ত্রীরা এই অঞ্চলে অবৈধভাবে জমি দখল করেছেন এবং তা উদ্ধার করে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে হবে।

এমএসএম / এমএসএম

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত