বাকেরগঞ্জে ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, অর্থসহ স্বর্ণালংকার লুট
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জে পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খান মোহাম্মদ সেলিমের বাসায় ২৫ সে জানুয়ারী রাতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনার আগের দিন সেলিম স্ব পরিবারে বাসায় তালা মেরে পটুয়াখালীতে অবস্থান করছিলেন। এ সময় বাসার সামনের তালা ভেঙে চোর ভিতরে ঢুকে তিন ভরি স্বর্ণ, নগদ ৩৫ হাজার টাকা মুল্যবান কাপড় চোপড় ও প্রসাধনী সহ প্রায় ৫ লক্ষ্যধিক টাকার মালামাল নিয়ে সটকে পড়ে। সকালে সংবাদ পেয়ে সেলিম স্ব পরিবারে বাসায় এসে ঘটনা প্রত্যাক্ষ করেন। এবং থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এ বিষয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে সেলিম জানান।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: শফিকুল ইসলাম বলেন, চুরি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের আইনজীবী কাকন
মির্জাগঞ্জে উত্তর কাকড়াবুনিয়া খিদমাতুল কুরআন হাফিজি মাদ্রাসায় হিফজ সবক প্রদান অনুষ্ঠান
নিজ অর্থায়নে বক্স কালভার্ট নির্মাণ করে প্রশংসায় ভাসছেন নাটোরের বড়াইগ্রামের গোপালপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ
কোমরে ইট বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা; স্থানীয়দের তৎপরতায় প্রাণে বাঁচলেন মর্তুজা
উল্লাপাড়ার কৃতিসন্তান অ্যাডভোকেট সেলিম রেজা সহকারী অ্যাটর্নি জেনারেল নিযুক্ত
মনপুরায় ওয়ারিশি জমি নিয়ে বিরোধ: প্রতিপক্ষের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ
ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬
মধুখালীতে ছাত্র ছাত্রীদের অটো ভাড়া কমানোর অনুরোধ করলেন রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান
টুঙ্গিপাড়ায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে বিশেষ কমিউনিটি সভা অনুষ্ঠিত
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?