টাকা নিয়েও আসামির ‘কথা রাখেনি’ পুলিশ
কক্সবাজার টেকনাফে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত সানজিব নাথ টেকনাফ মডেল থানার সাব ইন্সপেক্টর।
সানজিব নাথের বিরুদ্ধে অভিযোগ, মাদক আসক্ত অবস্থায় আটকের পর ছেড়ে দেয়ার কথা বলে আসামির স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করেন তিনি। পরে কানের দুল বিক্রি করে ৯৫ হাজার টাকা দিলেও আসামিকে না ছেড়ে থানায় পুলিশের আইনে থার্টি ফোর দিয়ে আদালতে পাঠান ওই এসআই।
মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় টেকনাফ সদরের ববরই তলী এলাকা থেকে ওসমানকে আটক করা হয়। তিনি জাদিমুড়া নেচারি পার্ক এলাকার স্ত্রী-সন্তান নিয়ে থাকেন।ওসমানের স্ত্রী সেতেরা দাবি করেন, আমার স্বামী সেদিন রাত নয়টা ফোন করে বলে ,আমাকে পুলিশ আটক করেছে তুমি এক লাখ টাকা নিয়ে থানায় আস। আমি বললাম স্বামীকে আমার কাছে কোন টাকা নাই। আমার স্বামী বলে ,কানের দুল বিক্রি করে টাকা জোগাড় কর আমাকে এখন ছেড়ে দিবে। পরে কানের দুল বন্ধক রেখে ৯৫ হাজার টাকা টাকা নিয়ে এসআই জানজিব নাথের হাতে তুলে দেন আমার স্বামী। টাকা বুঝে পেয়ে পুলিশ বলেন, ‘ কক্সবাজার আদালত থেকে তোমার স্বামীকে ছেড়ে দেব। প্রয়োজনে তোমার বাড়িতে দিয়ে আসব।তুমি বাসায় চলে যাও।’
সেতেরা আরও বলেন, ‘কিন্তু আমার স্বামীকে না ছেড়ে আদালতে নিয়ে যান পুলিশ। আমার স্বামী থেকে এক টাকা ও কম নেয়নি। আমি টাকা তিন ভাগ করে থানায় এসেছি। প্রথমে পঞ্চাশ হাজার টাকা দিলে বলে , দিলে এক লাখ টাকা দিতে হবে এখনি ছেড়ে দিব। আমি আবার বিশ হাজার দিলাম। পুলিশ আমার প্রতি রেগে গিয়ে বলল সোজা হিসাব বুঝা না। আমি কোন উপায় খুঁজে না পেয়ে বাকি ২৫ হাজার টাকা দিলাম।
তখন পুলিশ জানান , আমার স্বামীকে ছাড়া যাবে না। তাকে শুধু হাল্কা মামলা নিয়ে আদালতে পাঠাব । এ কথা শুনে টাকা ফেরত চাইলে আমাকে সোজা বাড়ি চলে যেতে বলে।এ খবর যখন সাংবাদিকদের কাছে পৌঁছে যায় তখন পুলিশ নড়েচড়ে বসে। বুধবার সন্ধ্যায় স্বামী আদালত থেকে জরিমানা দিয়ে বাড়িতে আসলে। পুলিশ মোবাইল করে সাংবাদিকদের টাকা লেনদেনের কথা না বলতে নিষেধ করেন। পরে অর্ধেক টাকা ফেরতের আশ্বাস দেন।
টাকা ফেরতের ফেরত দিয়েছে কিনা জানতে চাইলে মোঃ ওসমান বলেন, বিষয়টি আমরা সমাধান করছি। আপনারা নিউজ করিইয়েন না , নিউজ করলে আমার জন্য সমস্যা হবে বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত এসআই সানজিব কুমার নাথের সঙ্গে যোগাযোগ করলে তিনি টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘বিষয়টি সেকেন্ড অফিসার আরেফিন স্যার অবগত আছেন। আপনি স্যারের কাছে আসেন'।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার" সেকেন্ড অফিসার" সাব ইন্সপেক্টর আরেফিন বলেন, 'বিষয়টি আমি খবর নিয়ে দেখতেছি, আপনি থানায় এসে দেখা করেন।এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে দেখতেছি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, ‘ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে আমরা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নেব।’
এমএসএম / এমএসএম
খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে নিহত ১, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম
কুমিল্লায় মেঘনা এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র রক্ষায় হাটহাজারী মৎস্য অধিদপ্তরের অভিযান
চৌগাছায় লেপ তোশকের গোডাউনে আগুন প্রায় ৮ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটে বিপুল পরিমান ইয়াবাসহ বিত্রেুতা গেফতার
আদমদীঘি প্রেসক্লাবে বিএনপি নেতার মতবিনিময়
বাজেটকে কেন্দ্র করে পাবনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
সাংবাদিকদের দেখেই ক্ষেপে গেলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সুমী আক্তার
রায়গঞ্জে নারী অধিকার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা
প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবী সংগটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা
লামায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত