ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়া সোসাইটির উদ্বোধন


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৫-১-২০২৫ বিকাল ৫:১

'মানব সেবায় দেবো মন, সবাই মোদের প্রিয়জন' শ্লোগানে কাউনিয়া সোসাইটি নামে একটি অরাজনৈতিক সংগঠন উদ্বোধন এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। 

শনিবার (২৫ জানুয়ারী) দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাউনিয়া সোসাইটির সভাপতি মো. খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা আব্দুস সালাম সরকার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিএনপি নেতা হুমায়ুন কবীর খোকন, পাশে আছি সামাজিক সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ আলম, রেনেসাঁ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শামীম মুহাম্মদ ওবায়দুল হক, পুমাক এর সাধারণ সম্পাদক ক্রীড়া ব্যক্তিত্ব হুমায়ুন কবীর তারা, আলোর বাহন সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সুজন, কাউনিয়া সোসাইটির সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সরকার সৈকত, আন্তঃ বিভাগীয় সমন্বয়ক রাকিকুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক শাহ্ জনি প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন- কাউনিয়া সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রানা। 

কাউনিয়া সোসাইটির আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কাউনিয়ার চারজন শহীদ পরিবার এবং উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি বিদ্যালয় ও একটি মাদরাসার সকল শ্রেণির প্রথম রোলধারী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী প্রদান করা হয়। 

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত