বাকৃবি কেন্দ্রে ঢাবির ভর্তি পরীক্ষার উপস্থিতি শতকরা ৯৩.৮ শতাংশ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয় এবং দুপুর সাড়ে ১২ টায় পরীক্ষা শেষ হয়। ঢাবির ভর্তি পরীক্ষার বাকৃবি কেন্দ্রে ৯৩.৮ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।
ভর্তি পরীক্ষা পরিচালনার সুবিধার্থে বাকৃবি কেন্দ্রে আসন বিন্যাস মোট ১৮ টি অঞ্চলে বিভক্ত করা হয়। ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৮ হাজার ২ শত ৭১ জন।
ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক , রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড.মো আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যাক্তিবর্গ।
বাকৃবির ডিন কাউন্সিলের আহবায়ক এবং ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করেছে। পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিলে শতকরা ৯৩.৮ শতাংশ।
ভর্তি পরীক্ষা উপলক্ষে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, বাকৃবি কেন্দ্রে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পরীক্ষার জন্যে প্রতিটি কেন্দ্রেই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা সুন্দর ভাবে পরীক্ষা সম্পন্ন করে যেনো নিজেদের ভর্তি নিশ্চিত করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি।
এমএসএম / এমএসএম
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ