অবশেষে ঘোড়াঘাটের স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু
প্রতিষ্ঠার ৫৯ বছর পর চালু হলো দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার । শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে উপজেলার সূরা মসজিদ এলাকার নাইম মিয়ার স্ত্রী প্রসূতি সম্পা খাতুনের সিজারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অপারেশন থিয়েটার চালু করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেদী হাসান বলেন,স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার ৫৯ বছর পর অবশেষে অপারেশন থিয়েটার চালু হয়েছে। এতদিন অপারেশন সংশ্লিষ্ট চিকিৎসক ও যন্ত্রপাতি না থাকায় এই হাসপাতালে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছিল না।
অপারেশন থিয়েটার চালু হওয়ায় পার্শবর্তী কয়েকটি উপজেলার রোগীরা এখান থেকে বিনামূল্যে সেবা গ্রহণ করতে পারবেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল-মামুন কাওসার শেখ, (ওসি) নাজমুল হক, ওসি তদন্ত শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু সহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম
নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক
বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার
সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব
নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা
বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ
সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত
আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ
প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন
বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম
কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক
ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা
Link Copied