হয় মাদক থাকবে, না হয় পুলিশ থাকবেঃ ওসি জাহিদুল ইসলাম
'জাতির ক্যান্সার হলো মাদক। মাদক সেবনকারী, মাদক ব্যবসায়ী, মাদকের সাথে জড়িত সকলেই দেশ ও জাতির শত্রু। মাদক আর পুলিশ এক সাথে চলবে না। হয় মাদক থাকবে, না হয় পুলিশ থাকবে।' সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর মাদক নির্মূল, বাল্যবিবাহ, ইভটিজিং রোধ, চুরি ডাকাতি ও সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি বাল্যবিবাহ, আত্মহত্যা রোধ, এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সচেতন হতে বলেন। তিনি বলেন পুলিশ জনগণের বন্ধু নয়, ভালো জনগণের বন্ধু। তাই পুলিশ ভালো জনতা মিলেই সমাজের ক্যান্সার দূর করতে হবে।
শনিবার(২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম জয়মন্টপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ১,২,৩ নং ওয়ার্ডের সচেতন জনগণ ও এলাকাবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার শাদাতের সভাপতিত্বে ও ইউপি সদস্য মো. ইলিয়াস হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. আতাউর রহমান বাচ্চু, জয়মন্টপ ইউনিয়নের জামায়াত ইসলামি সভাপতি জাহিদ মুহাম্মদ মহিবুল্লাহ মহিদ, স্থানীয় শিক্ষক আবুল কালাম আজাদ, ভাকুম জয়মন্টপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাসুদ রানা, চর দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা সোনিয়া আক্তার প্রমুখ।
এতে জয়মন্টপ ইউনিয়ন বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো.কামাল হোসেন মুন্সি, স্থানীয় মুরব্বি মোঃ রমিজ উদ্দিন, সিংগাইর থানার উপ-পুলিশ পরিদর্শক মুত্তালিব, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী মো. হাবিবুল বাশার, সিংগাইর উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লা, সিংগাইর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ রাকিবুল হাসানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়