লোহাগড়ায় গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটা কোল ইউনিয়ন পরিষদ ভবনে ১০ দিনব্যাপী ৬৪ জন পুরুষ ও মহিলাকে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত লোহাগড়া উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. তাসলীমা খানমের সভাপতিত্বে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন পুরুষ ও মহিলাদের ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রথম দিনের প্রধান অতিথি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নড়াইল জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস।
এ সময় উপস্থিত ছিলেন- লোহাগড়া রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও চ্যানেল এস-এর নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুল রহমান, সভাপতি ও সমাচার দর্পণের লোহাগড়া প্রতিনিধি মনির খান, সাধারণ সম্পাদক ও দৈনিক গণতদন্তের স্টাফ রিপোর্টার মো. নয়ন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক সকালের সমাচারের স্টাফ রিপোর্টার খন্দকার ছদরুজ্জামান এবং আনসার-ভিডিপির সদস্যবৃন্দ।
এ সময় প্রধান অতিথি বিকাশ চন্দ্র দাস তার বক্তব্যে প্রশিক্ষণরত ভিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষণের বিস্তারিত নির্দেশনা ও প্রেরণা প্রদান করেন এবং গ্রাম প্রতিরক্ষা সম্পর্কে বিস্তারিত ধারণাসহ ১০ দিনের মৌলিক প্রশিক্ষণে সঠিক ও সুন্দরভাবে অংশগ্রহণ করে একজন গ্রাম প্রতিরক্ষা হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য উপদেশ দেন।
এমএসএম / জামান
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর