সিংগাইরে ২০ লিটার চোলাই মদসহ মাদক কারবারী গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে ২০ লিটার চোলাই মদসহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর ভাকুম এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে মো. ইমরান হোসেন ওরফে পাখি (২৬)।
শনিবার (২৫ জানুয়ারী) রাত ১২ টার দিকে পূর্ব ভাকুম জনৈক ফরহাদের মুদি দোকানের সামনে কাচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মো. আব্দুল হাই তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এসআই মোঃ সজল হকের নেতৃত্বে জয়মন্টপ বাসস্ট্যান্ডে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ভাকুম জনৈক ফরহাদের মুদি দোকানের সামনে থেকে ২০ লিটার চোলাই মদসহ আটক করা হয়।
তিনি আরো জানান, এ সংক্রান্তে সিংগাইর থানায় ১টি মাদক মামলা রুজু করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যহত থাকবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়