শেষ হল ৩ দিন ব্যাপী কিডস টাইম মেলা
আজ (রবিবার) শেষ হল বাংলাদেশের শিশুদের ক্রিয়েটিভিটি উদযাপনের সব চেয়ে বড় আয়োজন কিডস টাইম মেলা। গত শুক্রবার থেকে শুরু হওয়া তিন দিনের এ আয়োজনে মেলায় ছিল গুফির পাপেট শো, ম্যাজিক শো, নিউট্রিশন ও নিরাপদ খাবার নিয়ে বিশেষ গেম ও আরও অনেক কিছু। এছাড়াও নাচ, গান, কবিতা আবৃত্তিসহ শিশুদের অংশগ্রহণে ছিল আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
কিডস টাইমের পঞ্চম বারের এ আয়োজনের নিউট্রিশন পার্টনার হিসেবে ছিল গ্রামীণ ডানোন শক্তি, প্যারেন্টিং পার্টনার টগুমগু, আইসক্রিম পার্টনার পোলার , হাইজিন পার্টনার ডেটল, স্নাক্স পার্টনার স্কয়ার, লজিস্টিক পার্টনার পেপারফ্ল্যাই এবং বিনোদন পার্টনার গুফি ওয়ার্ল্ড। তিন দিনের এ মেলায় বিভিন্ন বয়সী প্রায় ২৭ হাজার শিশু ও তাদের অভিভাবকরা মেলা পরিদর্শন করেন। ঢাকার বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি স্কুল এ মেলায় অংশ নেয়। এতে প্যারেন্টিং সেশন নেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, ইউটিইউবে শিশুদের ইংরেজি শেখানো উম্মে মাইসুন, সামাজিক যোগাযোগ মাধম্যে বাপকা বেটা খ্যাত শুভাশীষ ভৌমিক।
মেলায় বিশেষ আকর্ষণ ছিল 'কিডস টাইম ক্রিয়েটিভ জোন' এবং গ্রামীণ ডানোন শক্তির 'হেলদি জোন।'ক্রিয়েটিভ জোনে শিশুরা তাদের পছন্দমতো ক্রিয়েটিভ সব আর্ট ও ক্র্যাফটের কাজ করেছে।'হেলদি জোনে' ছিল শিশুদের জন্য মজাদার সব গেমিং এবং গিফট পাওয়ার সুযোগ।মেলায় শিশুদের জন্য আরো আছে ডুডল বোর্ড, ফটো বুথ এবং পছন্দের ডিজাইনে টি শার্ট বানানোর সুযোগ ।
কিডস টাইমের প্রতিষ্ঠাতা তাহমিনা রহমান বলেন, “মেলায় শিশু ও তাদের অভিভাবকদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। এই ইভেন্টের লক্ষ্য হল ৩-১২ বছর বয়সী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সুস্থতা নিয়ে কাজ করা বিভিন্ন ব্র্যান্ড এবং উদ্যোগগুলিকে এক সাথে করা” । এ ছাড়াও বাবা-মায়েদের ক্রিয়েটিভিটি, সেইফ ফুড ও নিউট্রিশন সম্পর্কে জানানোও মেলার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন