ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজের ১৩২ শয্যা বিশিষ্ট ছাত্রী নিবাসের উদ্বোধন


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৭-১-২০২৫ দুপুর ১:৪৪

গোপালগঞ্জের স্বনামধন্য সরকারি বঙ্গবন্ধু কলেজ প্রাঙ্গণে সদ্য নির্মিত পাঁচ তলা (১৩২ শয্যা) বিশিষ্ট আধুনিক ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান। 

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ফিতা কেটে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে নতুন এ ছাত্রী নিবাসের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার, উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মহব্বত আলী, গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) -এর নির্বাহী প্রকৌশলী প্রতিভা সরকার। 

এসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবগাতুল্যাহ সহ সরকারি বঙ্গবন্ধু কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। 

"জেলা সদর পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে স্নাতকোত্তর কলেজসমূহের উন্নয়ন শীর্ষক" প্রকল্পের আওতায় নির্মিত ১৩২ শয্যা বিশিষ্ট আধুনিক এ ছাত্রী নিবাসের কার্যক্রম শুরু হওয়ায় সরকারি বঙ্গবন্ধু কলেজে অধ্যায়নরত আবাসিক নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন সমস্যা অনেকটাই সমাধান হবে এমনটি মনে করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কার। 

উল্লেখ্য, গোপালগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত পাঁচ তলা (১৩২ শয্যা) বিশিষ্ট এ ছাত্রী নিবাসের কার্যক্রম শুরু হওয়ায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক সমস্যা অনেকটাই লাঘব হবে। এতে করে নারী শিক্ষার্থীরা একাডেমিক কার্যক্রম শেষ করে নিরাপদে ছাত্রী নিবাসে অবস্থান করে তাদের লেখাপড়ার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সচেষ্ট হবেন এমনটাই মনে করেন শিক্ষা সংশ্লিষ্ট সচেতন মহল।

এমএসএম / এমএসএম

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা