ইবতেদায়ী শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে ন্যাক্কারজনক ঘটনার জবাবদিহিতা চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সামনে থেকে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় সংলগ্ন শেখ পড়া বাজার সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
এসময় বক্তারা বলেন, অনেকে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুয়োগ নিয়ে এই আন্দোলন করা হচ্ছে বরং এ আন্দোলন গত ৫৪ বছর ধরে চলে এসেছে। কিন্তু তাদের কোনো অধিকার দেওয়া হয়নি। আমরা অবকাঠামোগত কোনো উন্নয়ন চাইনি আমরা শুধু চেয়েছিলাম শিক্ষকদের বেতন। সরকার সেই দাবি পূরণ করতেও ব্যর্থ হয়েছে।
সরকারকে উদ্দ্যেশ্য করে তারা আরও বলেন, আপনি এদেশে হাজারো ছাত্র জনতার রক্তের ওপরের সরকার। এদেশের ছাত্রজনতা ও শিক্ষকের ওপর আপনি হাত দিতে পারেন না, আপনাদের সেই অধিকার নেই। এসময় তারা সরকারকে শিক্ষকদের সাথে আলোচনার দাবিও জানান।
সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ বলেন, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘদিন ধরে মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছেন। এটি তাদের ন্যায্য এবং যৌক্তিক অধিকার। কিন্তু দুঃখজনক বিষয় হলো, কোনো সরকারই এখন পর্যন্ত তাদের এ দাবিটি মেনে নেয়নি। অধিকার প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণভাবে আন্দোলন করা প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এর পরিবর্তে স্বৈরাচারী কায়দায় শিক্ষকদের ওপর পুলিশের হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই নির্মম ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দাবি জানাই। শিক্ষকদের এ যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক এবং তাদের প্রতি এমন অমানবিক আচরণ বন্ধ করা হোক।
এমএসএম / এমএসএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য