শাহবাগে শিক্ষকদের উপর হামলার ঘটনায় বাকেরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
ঢাকায় শাহবাগে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১ টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ সরকারি কলেজের সম্মুখে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বৈষম্যের শিকার ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তাদের দাবি দাওয়া আদায়ে রবিবার ঢাকার শাহবাগে আন্দোলন চলাকালে পুলিশ শিক্ষকদের উপর নির্বিচারে লাঠিপেটা এবং জলকামান নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক শিক্ষক আহত হয়। দ্বিতীয় গণঅভ্যুত্থানের পর বৈষম্য শিকার শিক্ষকরা বেতনসহ তাদের দাবি আদায়ে আন্দোলন করবে এটাই স্বাভাবিক। তাদের আন্দোলনে পুলিশী হামলার তীব্র নিন্দা জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা অবিলম্বে দোষী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহবান জানান।
এমএসএম / এমএসএম
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?
উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ
জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ
পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার
রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত
বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার
চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা
নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন
টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল
কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত
নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা