ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বাকৃবিতে আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ১২:৪৯

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ষষ্ঠ আন্তঃঅনুষদীয় বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে বাকৃবি ডিবেটিং সংঘ।

অনুষ্ঠানের শুরুতে সিনিয়র এবং নবীন ক্যাটাগরিতে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। সিনিয়র ক্যাটাগরিতে কৃষি অনুষদ ও পশুপালন অনুষদ এবং নবীন ক্যাটাগরিতে ভেটেরিনারি অনুষদ ও পশুপালন অনুষদ ফাইনালে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে। উভয় ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পশুপালন অনুষদ।

এর আগে ১৭ জানুয়ারি শুরু হওয়া এই প্রতিযোগিতায় প্রতি অনুষদ থেকে দুইটি করে মোট ১৪টি দল সিনিয়র ও নবীন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি অধ্যাপক ড. আহমদ খায়রুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সানজিদা হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. শহীদুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিবেটিং সংঘের সহ-সভাপতি অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুক।

 প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বিতর্ক প্রতিযোগিতার আয়োজনের প্রশংসা করে বিজয়ীদের অভিনন্দন জানান। তিনি চূড়ান্ত পর্বের রানার্সআপ দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করেন।  

এমএসএম / এমএসএম

গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু

গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমাবের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত

মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা