ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়া হারাগাছে পুত্রবধুকে ধর্ষণ চেষ্টাঃ শশুর আটক


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৮-১-২০২৫ দুপুর ১২:৫১

কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ কাউনিয়ায় আপন পুত্রবধুঁ কে ধর্ষণ চেষ্টার অভিযোগে শশুরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। ঘটনা টি ঘটেছে রোববার রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ(বকুলতলা)গ্রামে। থানায় অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ(বকুল তলা)নামা চরের বাসিন্দা মৃত্যু কেন্দু শেখের পুত্র মোঃ আব্দুস সালাম আপন ছেলে আলমগীর হোসেনের স্ত্রী কে প্রায় কুপ্রস্তাব দিয়ে আসছিল। রোববার রাতে তার ছেলে বাড়িতে না থাকায় শশুর আব্দুস সালাম পুত্র বধুঁর ঘরে প্রবেশ করে তার স্পর্শ কাতর স্থানে হাত দিয়ে জোড় পূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। পুত্রবধুঁ শশুরের হাত থেকে ইজ্জত বাঁচতে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে শশ্বর আব্দুস সালাম কে আটক করে জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। পুলিশ সোমবার সকালে এসে জনতার হাতে আটক আব্দুস সালাম ও ভিকটিম কে উদ্ধার থানায় নিয়ে যায়। আব্দুস সালামের পুত্র মোঃ আলমগীর হোসেন তার স্ত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে পিতার বিরুদ্ধে থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ বলেন ঘটনা স্থলে গিয়ে পুলিশ জনতার হাতে আটক আব্দুস সালাম ও ভিকটিম কে থানায় নিয়ে আসে। আলমগীর হোসেন বাদী হয়ে তার স্ত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে পিতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। আসামি আব্দুস সালাম কে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পুত্র বধুঁ কে জবানবন্দি গ্রহনের জন্য ম্যাজিষ্টেট আদালতে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত