গোপালগঞ্জের ভাঙ্গারহাটে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র এজেন্ট আউটলেট ব্যাংকিং এর উদ্বোধন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র এজেন্ট আউটলেট ব্যাংকিং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় ভাঙ্গারহাট বাজারের ডগলাস রোডের সিসিলিয়া মার্কেটের দ্বিতীয় তলায় নতুন এজেন্ট আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র বরিশাল জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান মোঃ সরোয়ার হোসাইন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভাঙ্গার হাট ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি'র এজেন্ট আউটলেট "মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ" - এর ব্যবস্থাপনা পরিচালক আল ইমরান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মাদারীপুর, টেকেরহাট শাখার এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাবিবুর রহমান (অবঃ শিক্ষক), ভাঙ্গার হাট বাজার বণিক সমিতির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম মোল্লা, ৫নং রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি বাবু শ্যাম প্রসাদ বাড়ৈ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিশ্বের স্বনামধন্য ব্যাংকের মধ্যে অন্যতম। বাংলাদেশে এ ব্যাংক শীর্ষে রয়েছে। ব্যাংকিং সেক্টরে সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু থেকেই এ ব্যাংক মানুষের পাশে ছিলো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আপনারা এই ব্যাংকে আমানত রাখবেন এবং এখান থেকে বিনিয়োগও নিবেন আপনাদের আমানত এবং বিনিয়োগ শতভাগ নিরাপদ থাকবে।
এসময় বাজারের বিভিন্ন ব্যবসায়ীগণ ও তাদের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ফিতা কাটেন। পরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ভাঙ্গার হাট বাজার এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারী আল ইমরানের পিতা মোঃ রুহুল আমিনের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে এ শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস