ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড বয় নিহত


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ২৯-১-২০২৫ দুপুর ৪:৬

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নজির হোসেন (৬৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশংকাজনক। বুধবার (২৯ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ডের অদূরে পল্লীবিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত মাহেন্দ্র যাত্রী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিআসাম গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলাম রংপুর মাহিগঞ্জ বীরভদ্র বালাটারি গ্রামের সামাদ আলীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও কাউনিয়া থানার এসআই রতন কুন্ড জানান, সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র মহাসড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে নজির হোসেন নামে এক যাত্রী নিহত হন। আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, এ ব্যাপারে সড়ক ও পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিহত নজির হোসেনের সুরতহাল সম্পন্ন শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এমএসএম / এমএসএম

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত