ঢাকা মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

যবিপ্রবিতে “সায়েন্টিফিক রিচার্স পেপার রাইটিং অ্যান্ড হাইয়ার স্টাডিস” কর্মশালা সম্পন্ন


আশরাফুল ইসলাম, যবিপ্রবি photo আশরাফুল ইসলাম, যবিপ্রবি
প্রকাশিত: ২৯-১-২০২৫ বিকাল ৫:৪০

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের আয়োজনে “সায়েন্টিফিক রিচার্স পেপার রাইটিং অ্যান্ড হাইয়ার স্টাডিস” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯:৩০ টায় কেন্দ্রীয় গ্যালারিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, গবেষণার ক্ষেত্রে গবেষণা টাইটেল অনেক গুরুত্বপূর্ণ। টাইটেল গবেষণার যেকোনো পর্যায়ে পরিবর্তন হতে পারে। তোমাদের গবেষণার প্রথমে প্রশ্ন থাকতে হবে, কেন এই গবেষণা করবে, কার জন্য এবং কিভাবে করবে। তাহলে তোমাদের গবেষণা আরও ফলপ্রসু হবে। 

তিনি আরও বলেন, স্বপ্ন হলো আকাঙ্খার ফল। নিজেদের জীবন নিজেদের গড়তে হবে। তোমাদের বাবা-মা অনেক কষ্ট করে এতোদূর নিয়ে এসেছে। তোমাদের আকাঙ্খা পূরণে তোমাদের সময় সচেতন হতে হবে। 

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মালেশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট গবেষণা অধ্যাপক ও যবিপ্রবির কেমিকৌশল বিভাগের অতিথি অধ্যাপক ড. সাইদুর রহমান। তিনি শিক্ষার্থীদের সামনে ‘সায়েন্টিফিক রিচার্স পেপার রাইটিং অ্যান্ড হাইয়ার স্টাডিস’ বিষয়ে গবেষণামূলক তথ্য ও উচ্চ শিক্ষা বিষয়ে প্রায়োগিকভাবে বিস্তারিত আলোকপাত করেন। 

কেমিকৌশল বিভাগের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় আরও বক্তব্য দেন বিশেষ অতিথি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. আমজাদ হোসেন, কর্মশালার আহবায়ক ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাভেদ হোসাইন খান, কর্মশালার অরগানাইজিং সেক্রেটারি ও কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাফিউল হাসান। এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেমিকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মারিয়া রহমান মিতু ও তাফসির আহমেদ নাইক।

এমএসএম / এমএসএম

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন

মশার যন্ত্রণায় অতিষ্ঠ বাঙলা কলেজের আবাসিক শিক্ষার্থীরা, কলেজ প্রশাসনের নেই কার্যকর উদ্যোগ

ইবিতে শিক্ষিকা হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য আহবানে গণবিজ্ঞপ্তি

‎পবিপ্রবি ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রেদওয়ান ও আশিকুর

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছের ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা সম্পন্ন

অষ্টম দিনে গড়াল পবিপ্রবির ডিভিএম শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন, শিক্ষক-শিক্ষার্থী আলোচনায় সমাধানহীন সংকট

আল্ট্রাসনিক প্রযুক্তিতে ধানের পোকা দমনে নতুন প্রযুক্তি: বছরে শত শত কোটি টাকা সাশ্রয়ের সম্ভাবনা

চবির ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মে

চবিতে নতুন ২ সহকারী প্রক্টর নিয়োগ

চাকসু সম্পাদকের ওপর হামলায় ঘটনায় গ্রেফতার ১

এইচএসসি পরীক্ষা শুরু হতে পারে ৭ জুন, থাকবে অভিন্ন প্রশ্নপত্র

রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন