নাটোরের বড়াইগ্রামে ধর্মান্তরিত সাবালিকা বিয়ে করায় বিপাকে মুসলিম ছেলের পরিবার
নাটোরের বড়াইগ্রামে হিন্দু থেকে ধর্মান্তরিত সাবালিকা মেয়েকে বিয়ে করায় বিপাকে পড়েছে এক মুসলিম ছেলের পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার আটঘরিয়া গ্রামের মোঃ আশিকুর রহমান এর পরিবারের সাথে। সে ওই এলাকার মোঃ আজিজুর রহমান এর ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৮ জানুয়ারি আশিকুর রহমান পার্শ্ববর্তী লালপুর উপজেলার ধুপইল গ্রামের নীরেন্দ্রনাথ দাস এর সাবালিকা কন্যা পূর্ণতা রানী দাস ধর্মান্তরিত নাম মোছাঃ মরিয়ম খাতুন কে ইসলামী শরীয়া মতে এবং আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ করেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই নারীর পিতা লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে আইনি জটিলতায় এবং সামাজিকভাবে বিপাকে পড়েছে ওই মুসলিম ছেলের পরিবার।
এ বিষয়ে আশিকুরের পিতা মোঃ আজিজুর রহমান জানান, আমার ছেলে প্রাপ্ত বয়স্ক, আমি শুনেছি সে হিন্দু থেকে ধর্মান্তরিত একটি সাবালিকা মেয়েকে বিয়ে করেছে, এবং অজ্ঞাত মোবাইল এর মাধ্যমে সকল বৈধ কাগজপত্র প্রেরণ করেছে, কিন্তু ওই মেয়ের পিতা আমাদের নামে থানায় অভিযোগ করায় আমরা বিভিন্নভাবে হয়রানির স্বীকার হচ্ছি, আমি এর প্রতিকার চাই।
হিন্দু থেকে ধর্মান্তরিত মোছাঃ মরিয়ম খাতুন এক ভিডিও বার্তার মাধ্যমে জানান, আমি একজন সাবালিকা নারী, গত ২৭ জানুয়ারি আমার পূর্ব 'হিন্দু ধর্ম ' থেকে আদালতের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে বর্তমানে মুসলিম হিসেবে পরিচয় বহন করছি, গত ২৮ জানুয়ারি আমার পূর্ব পরিচিত আটঘরিয়া গ্রামের আশিকুর রহমানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হই। তিনি আরো জানান, আমাদের বিবাহের বিষয়ে আমার স্বামী বা তার পরিবারের কোন প্ররোচনা নেই, আমি একজন সাবালিকা হিসেবে নিজ মতে সুস্থ সজ্ঞানে এই সিদ্ধান্ত নিয়েছি। আমার নিজের জীবন নিজের স্বাধীনতায় সাজাতে চাই। এ বিষয়ে আমার পিতা আমার স্বামী বা স্বামীর পরিবারের উপর কোন প্রকার অভিযোগ করতে পারবে না।
এ বিষয়ে ওয়ালিয়া ফাঁড়ীর অফিসার ইনচার্জ সুমন চন্দ্র দাস জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হচ্ছে, তবে ছেলেপক্ষ তাদের কাগজপত্র হস্তান্তর করেছে, বিষয়টি আরো গভীরভাবে খতিয়ে দেখা হবে।
এমএসএম / এমএসএম
পেকুয়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল চার্টার্ড লাইফ ইন্সুইরেন্স
টুঙ্গিপাড়ায় মাদক-জুয়া রোধে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় হওয়ার আহ্বান
লাকসামে শ্রী শ্রী মনোরমা গোস্বামীর ১১তম বিরহীতিথী উৎসব অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ
রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!
ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ
বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল
বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি
বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা
তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে
মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড