সিংগাইরে আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ
মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি কালু মাদবর ও তার ছেলেদের বিরুদ্ধে প্রতিবেশীর উপর হামলা ও স্বর্ণের চেইন-মোবাইল লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী মোঃ তোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলো- উপজেলার জয়মন্টপ ইউনিয়নের গোয়ালবাথান গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ কালু মাদবর (৭০), তার ছেলে আবুল কালাম (৪০), মোঃ আলম (৫০), মোঃ আলমের স্ত্রী রওশন আরা (৪৫), মেয়ে লাখী আক্তার (২২)।
অভিযোগ ও আহত ভুক্তভোগী সূত্রে জানা যায়,
অভিযুক্তরাসহ অজ্ঞাত আরো ৫-৬ জন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে ভুক্তভোগী মোঃ তোফাজ্জলের বসতবাড়িতে প্রবেশ করে অভিযোগকারী, তার স্ত্রী হাজেরা খাতুন (৫০), মেয়ে তানিয়া আক্তার (২২) কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে বিবাদীদের হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মাথায় বারি মারলে নাক ও মুখে লেগে রক্তাক্ত জখম হয়। পড়ে গেলে মেরে ফেলার উদ্দেশ্যে হাতের অস্ত্র দিয়ে অন্য অভিযুক্তরা নীলাফুলা জখম করে। তাকে রক্ষা করতে মেয়ে ও স্ত্রী এগিয়ে আসলে মেয়ে ও স্ত্রীর নাক ও মুখে এলোপাথারী আঘাত করে ও চুলের মুঠি ধরে মারধর করে গুরুতর জখম করে। মেয়ের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানী করে অভিযুক্তরা। এসময় মেয়ের গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, হাতে থাকা একটি স্যামসাং এনডুয়েট মোবাইল, স্ত্রীর গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন জোরপূর্বক লুট করে নিয়ে যায় অভিযুক্তরা।
ভুক্তভোগীদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সকল বিবাদীগণ বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ জীবন নাশের হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
এবিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, একটি অভিযোগ পেয়েছি। ইতিমধ্যে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়