নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায়
(৩০জানুয়ারী)বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে এনএসআই সাতকানিয়া প্রতিনিধির এর তথ্যের ভিত্তিতে কেঁওচিয়া ০৬ নং ওয়ার্ড শহীদুল ইসলাম সাইমুন, পিতা মৃত আবদুল হক এর বাসায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বর্ণিত ব্যক্তির বাসা ও তার গোডাউন থেকে ৯.৪ টন (প্রায়) পলিথিন জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ১৪ লাখ টাকা ৷ অভিযান চলাকালীন অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান। এ সময় অভিযুক্ত ব্যক্তির কেরানিহাটের ব্যবসা প্রতিষ্ঠান জাহানারা স্টোর এর ম্যানেজার কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ১.৫০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর পরিদর্শক মইনুদ্দীন ফয়সাল ও অধিদপ্তরের কর্মচারীবৃন্দ, এনএসআই এর ফিল্ড স্টাফ রাসেল শেখ সহ আনসার, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
এমএসএম / এমএসএম
তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক
পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন
সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু
জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বিশ্বের আধুনিক শহরের আদলে সাজবে নজরুলের তীর্থভূমি : একনেকে পাসের অপেক্ষায় ২০০ কোটির মেগা প্রকল্প
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার
রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
মনোহরগঞ্জে ইউএনও - এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির
মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন
আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটই এদেশে সংকট তৈরি করছে -ওয়াদুদ ভূঁইয়া