ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫” অনুষ্ঠিত


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৩১-১-২০২৫ দুপুর ৪:৩৩

৩০ জানুয়ারি ২০২৫ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫” কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব এ. কে. আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ, পরিচালকবৃন্দ জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান এবং মিসেস তাহেরা ফারুক উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, জনাব রাশেদ সরওয়ার, জনাব এম. এম. সাইফুল ইসলাম ও জনাব মোস্তফা হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ ২০২৪ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। এছাড়া সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং শাখার ব্যবস্থাপকবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের কোম্পানি সচিব জনাব মোঃ আবুল বাশার অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।

সম্মেলনে আলোচকবৃন্দ বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া আলোচকবৃন্দ বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক নতুন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে বিগত বছরে ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দকে তাঁদের কৃতিত্বপূর্ণ অবদান এবং সফলতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।  

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন