ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রাতের আধারে দেয়ালে শেখ হাসিনার প্রতি আস্থাসূচক পোষ্টার!


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩১-১-২০২৫ বিকাল ৭:২৩

বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ ও দলীয় প্রধান শেখ হাসিনার প্রতি আস্থাসূচক পোষ্টার লাগিয়েছে কে বা কারা। রাতের আধারে লাগানো এসব পোষ্টার শুক্রবার সকালে তুলে ফেলছে পুলিশ ও স্থানীয়রা। পুলিশ বলছে- ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এসব পোষ্টারে লেখা শেখ ‘হাসিনাতেই আস্থা, বিজয় আসবেই, আমরা একাত্তর। প্রচারে: পাথরঘাটা জনগণ।

শুক্রবার এসব পোস্টার এর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠনের কর্মীরা আত্মগোপনে থেকে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যাচ্ছেন। বিএনপি বলছে- আওয়ামীলীগের দোসরা নৈরাজ্যের সৃষ্টি করলে কঠোরভাবে প্রতিহত করা হবে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার আমাদের সময়'কে জানান, ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে। এসব ঘটনা এড়াতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

সাটানো পোষ্টারগুলো বেশ মোটা ও গ্লোসি পেপারে মুদ্রিত। পাথরঘাটা কে.এম. সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে এ পোস্টারগুলো লাগানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে পোস্টারগুলোতে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠেনের নাম নেই।

এ ব্যপারে আত্মগোপনে থাকা পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সুজন মুঠোফোনে জানান, সরকার পতনের পর তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। কেন্দ্রের নির্দেশনার অনুযায়ী তাদের কর্মীরা রাতের আঁধারে এসব পোস্টার লাগিয়েছেন। তিনি বলেন, যারা পোস্টার লাগিয়েছেন তারা নিরাপত্তার জন্য আত্মগোপনে চলে গেছেন। 

পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক আমাদের সময়'কে বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগের দোসরা নৈরাজ্য সৃষ্টি করতে রাতের আঁধারে এ ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড আমরা মেনে নেব না। ফ্যাসিবাদের স্থান এ দেশে হবে না, এসব কর্মকাণ্ডকে কঠোরভাবে প্রতিহত করা হবে।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার