টুঙ্গীপাড়া উপজেলা বিএনপির আয়োজনে বিশেষ দোয়া ও মোনাজাত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টুঙ্গীপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শামসুল হক শেখ এর নেতৃত্বে শুক্রবার বিকাল ৩ টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আত্মার মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপত্তিত্ত্ব করেন শামছুল হক শেখ। দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি এর পিতা ও মাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময়ে উপস্থিত ছিলেন টুঙ্গীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির ফকির সহ-সভাপতি ইয়াদ আলী শেখ উপজেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান শেখ, সদস্য জাকির শেখ জুয়েল শেখ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন টুংগীপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মহাসিন শেখ। দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয় মল্লিকের মাঠে অবস্থিত উপজেলা বিএনপির কার্যালয়ে, যেখানে তিন শতাধিক নেতাকর্মী সহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। এ সময় উপজেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক শামসুল হক শেখ বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সাহসিকতা ও জাতীয়তাবাদী আদর্শের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, "আমরা তার আদর্শ অনুসরণ করে দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাব।" এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানির নেতৃত্বে দক্ষিনবঙ্গে দলকে আরো শক্তিশালি করে গড়ে তুলবো ও জনগনের জন্য কাজ করে যাব। অন্যান্য বক্তারা বলেন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে উৎসাহিত করেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত