ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির একমাত্র শক্তি এদেশের জনগণ: সাতকানিয়ায় বিএনপি নেতা হাজি রফিকুল আলম


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ১২:৩৩

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আওতাধীন ৬নং ওয়ার্ডের উদ্যোগে আলোচনা সভা ও কম্বল বিতরণ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আলিয়া মাদ্রাসার পেছনে দক্ষিন চরপাড়া এলাকার কদল খান মসজিদ প্রাঙ্গনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সাতকানিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক আলী আকবর মিনহাজের সভাপতিত্বে এবং পৌরসভার সদস্য সচিব এস এম রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার সাবেক মেয়র পদপ্রার্থী, সাবেক সভাপতি সাতকানিয়া পৌরসভা বিএনপি, সাবেক সিনিয়র সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য ,বিশিষ্ট শিল্পপতি হাজী রফিকুল আলম,
প্রধান বক্তা সাতকানিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এরশাদুল হক তসলিম,বিশেষ অতিথি বিএনপি নেতা আমিনুল ইসলাম,মো:শাহআলমসহ আরো অনেকেই।

এদিকে আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে আগত বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে প্রধান অতিথি বর্ষীয়ান রাজনীতিবিদ হাজী রফিকুল আলম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা স্বরণ করিয়ে দিয়ে বলেন, আপনারা জানেন বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে একদল ছিলো পাকিস্তানের পক্ষে আরেকদল পালিয়ে ছিলো ভারতে, তবে এই দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এই দেশ স্বাধীন করেছিলো বলেই আমরা আজকে একটি লাল সবুজের পতাকাবাহী জাতী হিসেবে বিশ্বে পরিচিত, সেই মহান স্বাধীনতা যুদ্ধের

ষড়যন্ত্রকারীরা এখন আবার খোলস পাল্টিয়ে নতুন ষড়যন্ত্রে মত্ত,আমি আজকের এই অনুষ্ঠান থেকে হুশিয়ারি করতে চাই যে নির্ধারিত সময়ের ভেতর নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশের আপামর জনতাকে নিয়ে তা আমরা প্রতিহত করব।

আমি আশাকরি গণঅভ্যুত্থানের এই সরকার, হাজার হাজার ছাত্রজনতার রক্তের উপর বসে আছে, তাই তাদের রক্তের সঠিক মূল্য দিতে এবং পরিপূর্ণ সংস্কার করতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবেন।

এমএসএম / এমএসএম

তিস্তার ভাঙ্গনে হুমকিতে বুড়িরহাট ক্রসবাঁধের সড়ক

পেঙ্গুইন-অ্যালবাট্রসে মুগ্ধ, ফকল্যান্ড সফরকে ‘স্বপ্নের মতো’ বললেন সালাহ উদ্দিন সুমন

সম্মিলিত ইসলামী ব্যাংকের শ্যামনগর শাখার স্বাভাবিক কার্যক্রম শুরু

জয়পুরহাটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তাড়াশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশ্বের আধুনিক শহরের আদলে সাজবে নজরুলের তীর্থভূমি : একনেকে পাসের অপেক্ষায় ২০০ কোটির মেগা প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগে এক যুবক গ্রেপ্তার

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

মনোহরগঞ্জে ইউএনও - এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির

মধুখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাসের উদ্বোধন

আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটই এদেশে সংকট তৈরি করছে -ওয়াদুদ ভূঁইয়া

সুন্দরবনে ৪ জলদস্যু বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ