ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে মোহাম্মদ ইকবালের যোগদান
দীর্ঘ ২৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ ইকবাল সম্প্রতি শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংকের ডিএমডি হিসেবে যোগদান করেছেন। চতুর্থ প্রজন্মের শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি’তে যোগদানের পূর্বে ইকবাল সিটিজেনস ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ বিজনেস এবং ক্যামেলকো হিসেবে দায়িত্বপালন করেছেন। ২৮ বছরের কর্মজীবনে তাঁর অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং সিটিজেনস ব্যাংকে চাকুরির অভিজ্ঞতা রয়েছে এবং এসব ব্যাংকে কর্পোরেট, ইমার্জিং কর্পোরেট, এসএমই ও বিশেষ প্রোগ্রামের প্রধান, ক্রেডিট রিস্ক, এগ্রিকালচার ক্রেডিট, রিটেইল ব্যাংকিং, ইসলামিক ব্যাংকিং (এসএমই সেগমেন্ট), সাসটেইনেবল ফাইন্যান্স, আর্থিক অর্ন্তভূক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তাঁর কর্মদক্ষতার ফলে পূর্বে কর্মরত ব্যাংক সমূহ বিভিন্ন পদক অর্জন করে।
মোহাম্মদ ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম অনার্স (ফিন্যান্স) এবং এমকম (ব্যাংকিং) ডিগ্রী অর্জন করেন। তিনি ব্যাংকের বিভিন্ন বিষয়ের উপর দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেন। ইকবাল বিআইবিএম, বিএবি এবং বিসিক এর ঝঈওঞও এ পাঠদান করেছেন। পেশাগত দক্ষতা বৃদ্ধিকল্পে তিনি জাপান, চীন, মালয়েশিয়া, ফিলিপাইন, ভারত, নেপাল এবং ভুটান ভ্রমণ করেন।
এমএসএম / এমএসএম
আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে
শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত
ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ
দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি
টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল
শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ
ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3
পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো
বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন