ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ এ বিসিকের প্রথম পুরস্কার অর্জন


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ২:৩

২৯ তম ঢাকা আন্তার্জাতিক বাণিজ্য মেলায় প্রথম পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। গতকাল মেলার সমাপ্তির দিনে এ পুরস্কার প্রদান  করে আয়োজক কর্তৃপক্ষ।
বিসিক এবারের মেলায় হল ‘এ’-তে পিএস ৩২ নম্বর দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় স্টল নির্মাণ করে। বিসিকের স্টলে ৮ জন উদ্যোক্তার তৈরি জামদানি, শীতলপাটি, শতরঞ্জি, পাট ও চামড়াজাত পণ্য, বাঁশ ও বেতের সামগ্রী, নকশী কাঁথা, বুটিকস, হাতের কাজের পণ্য এবং বিসিকের নিজস্ব উৎপাদিত খাঁটি মধু ইত্যাদি প্রদর্শিত ও বিক্রয় করা হয়।
মেলায় বিসিকের স্টল দর্শনার্থীদের দারুণ সাড়া পেয়েছে এবং বিক্রিত পণ্যের গুণগত মান ও নান্দনিকতা প্রশংসিত হয়েছে। উদ্যোক্তারা তাঁদের পণ্য বিপণনের পাশাপাশি নতুন ক্রেতা ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পেয়েছেন। বিসিকের এই সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার অর্জন করেছে বিসিক। এ অর্জন বিসিকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও উদ্যোক্তাদের নিরলস পরিশ্রমের ফলাফল। বিসিক পরিবার এ সফল আয়োজনের জন্য মেলার সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ, অংশগ্রহণকারী উদ্যোক্তা, দর্শনার্থী ও ক্রেতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। ভবিষ্যতেও বিসিক উদ্যোক্তাদের পাশে থেকে তাদের উন্নয়নে সহায়তা করবে এবং দেশীয় শিল্পের বিকাশে ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

আনসার-ভিডিপির সঞ্জীবন প্রকল্প: মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন দিগন্ত

সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি, আর অপো এই লক্ষ্য বাস্তবায়ন করছে

শাহ্জালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৭তম সভা অনুষ্ঠিত

ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী

বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের সফল অংশগ্রহণ

দীর্ঘ ১৬ বছর পর বিএমইউর ১৮ চিকিৎসক অধ্যাপক পদে পদোন্নতি

টেকসই পর্যটনে অর্থনীতি, পরিবেশ ও নারীর অংশগ্রহণ নিয়ে রোদসীর গোলটেবিল

শাহজাহানপুর রেল ক্রসিংয়ে সংস্কার কাজ: বৃহস্পতিবার ঢাকার বিস্তীর্ণ এলাকায় ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ার আশঙ্কা: এখনই চাই সমন্বিত উদ্যোগ

সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3

পাঠশালার সাথে বাংলাদেশের সবচেয়ে বড় রেনো১৫ সিরিজ প্রেজেন্টস ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা করলো অপো

বেলকুচিতে যমুনার তীরে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগমের দাফন সম্পন্ন