ফেনী জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ
ডিসির প্রস্তাব উপেক্ষা করে ফেনী জেলা ক্রীড়া সংস্থার বিতর্কিত কমিটি বাতিলের দাবীতে মানব বন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলার সম্মিলিত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক ও বিভিন্ন একাডেমির খেলোয়াড়রা।
আজ সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ক্রিকেট সংগঠক,সাবেক খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্টরা। এসময় মানব বন্ধনে অংশগ্রহণ করেন,ফেনী জেলার ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন দলের খেলোয়াড়সহ সব শ্রেনী পেশার মানুষ। এসময় বক্তারা ৪৮ ঘন্টার মধ্যে জেলা ক্রীড়া সংস্থার অবৈধ কমিটি বাতিলের হুশিয়ারি দেন,এবং আগামী এক সপ্তাহের কর্মসূচি ঘোষনা দেন,কর্মসূচির মধ্যে রয়েছে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান,জেলার বিভিন্ন ইভেন্টের খেলাধুলা বর্জন,বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি।
মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল করেন ,মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করেন।
উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে ক্রিকেট এসোসিয়েশন অব ফেনী সাবেক সভাপতি ইমন উল হকের সভাপতিত্বে ক্রিকেট কোচ কপিল মাহমুদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাইজিং ব্রাদার্স ক্রিকেট ক্লাবের সভাপতি মতিউর রহমান সোহেল,ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম, ফেনী জেলা রেপারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন,ক্রিকেট এসোসিয়েশন অব ফেনীর সদস্য আসাদুজ্জামান দারা, ইয়াং ফ্রেন্ডস ক্লাবের মোহাম্মদ শাহরিয়ার, ফেনী ড্রাগন কারাতে এসোসিয়েশনের প্রশিক্ষক মাহফুজ,
সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়
ও কোচ মোহাম্মদ হান্নান, সাংবাদিক রবিউল জক রবি,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীর ছাত্র সমন্বয়ক মুহাইমিন তাজিম, সাবেক ফুটবলার মোহাম্মদ হেলালপ্রমুখ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান