নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়েছে ছয়টি কক্ষ, ৪০ লাখ টাকার ক্ষতি
নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ে ছাই হয়েছে একটি সম্পূর্ণ বসতবাড়ি। এ ঘটনায় প্রায় চল্লিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক ও এলাকাবাসী।
শুক্রবার(৩১ জানুয়ারি ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ান গাছা স্কুলপাড়া গ্রামের কফিল উদ্দিনের বাড়িতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কফিল উদ্দিন একই এলাকার মৃত খালেক পাটোয়ারীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ওই বাড়ির ছয়টি কক্ষই পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় নিঃস্ব হয়ে গেছে পরিবারটি।
তবে, ঘটনার শুরুতেই বনপাড়া ফায়ার সার্ভিসকে জানানো হলেও ঘটনাস্থলে দেরিতে আসায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন ফায়ার কর্মীরা, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সঠিক সময়ে অগ্নিকাণ্ড স্থানে না পৌঁছানো ও দায়িত্বে অবহেলা আছে কিনা প্রশ্নে বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আকরামুল হাসান বলেন, নিয়ম অনুযায়ী ঘন্টায় ৪০ কিলোমিটার গতিতে যাওয়ার নিয়ম, আমরা ভুল রাস্তায় যাওয়ার কারণে কিছুটা বিলম্ব হয়েছে, আমরা আমাদের সাধ্যমত দায়িত্ব পালনে সচেষ্ট।
বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ ইন্সপেক্টর সরল মূর্মু জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধারনা মতে ক্ষতির পরিমাণ আনুমানিক ৪০ লক্ষ টাকা । পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম