ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

ফুলবাড়ীতে, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সহ- ০৩ জন গ্রেফতার


উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী photo উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ১-২-২০২৫ দুপুর ৪:৫১

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯) ও দুই যুবলীগ নেতা সহ তিন জনকে গ্রেফতার করেছে। শনিবার ০১(ফেব্রুয়ারি) সকালে গ্রেফতারকৃত তিন জনকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

জানাযায় শুক্রবার ৩১ (জানুয়ারি) সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে,রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন,ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলার কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল্লাহেল বাকি খন্দকার (৫৯) বড়ভিটা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সেনের খামার গ্রামের কবিন্দ্রনাথ চক্রবর্তীর ছেলে, তাপ চক্রবর্তী (৪৭) এবং উপজেলা যুবলীগের অন্যতম নেতা ভাঙ্গা মোড় ইউনিয়নের বোয়াইলভীর গ্রামের নুরুল ইসলামের ছেলে জোয়াদ্দার আব্দুল খালেক (৪৪)।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, শেখ হাসিনা দেশ ত্যাগের পর বাকি খন্দকার সহ অন্যান্যরা আত্মগোপনে ছিলেন, শুক্রবার রাতে তারা এলাকায় ফিরেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে গত- ০৪ (আগষ্ট) ফুলবাড়ীতে ছাত্র জনতার মিছিলে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়।

এমএসএম / এমএসএম

বারহাট্টা উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত

রৌমারীতে ভিটেমাটি ফিরে পেতে চায় উচ্ছেদ হওয়া, রাস্তায় দিনাতিপাত পরিবার

ধামইরহাটে দাতা সদস্যদের বঞ্চিত করে কমিটি গঠন ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সিংগাইরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কারে নেমেছে একদল সেচ্ছাসেবক

চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যান সমিতির কমিটি গঠন

কালাই প্রেসক্লাবের নতুন নেতৃত্ব: সভাপতি ডলার, সম্পাদক পাভেল

হাজীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

চট্টগ্রাম প্রেস ও র‌্যাব-৭ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নওগাঁয় কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা সাধারণ ক্রেতা

পটুয়াখালীতে প্রতি মাসে কোটি টাকার সাপের বিষের সম্ভাবনা, তবু সংকটে দেশের একমাত্র স্নেক ভেনম ফার্ম

নদী গর্ভে বসতভিটা বিলিন হওয়ার ভয়ে সঞ্চয়কৃত টাকায় জমি কিনে বিপাকে জেলে পরিবার

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর: কারাগারে গেলেন ছাত্রলীগ নেতা তোহা