সবাইকে কাঁদিয়ে না দেশে চলে গেলেন মানুষ গড়ার কারিগর মোঃ জসিম উদ্দিন
ঢাকা জেলার কদমতলী থানার মেরাজনগর নিবাসী রইস নগর উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক মানুষ গড়ার কারিগর জনাব মোঃ জসিম উদ্দিন সকল কে কাঁদিয়ে শুক্রবার রাত আনুমানিক ৯:৩৫ মিনিটে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৬০ বছর। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন। মোঃ জসিম উদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার মাছকাদিরচর গ্রামের মোঃ ওয়াহাব বেপারী ও হাজেরা বেগমের ছেলে। মোঃ জসিম উদ্দিন ১৯৮৯ সাল থেকে মৃত্যুর আগের দিন ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পযন্ত রইস নগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষা দান করে গেছে।
তার সহধর্মিনী দৈনিক সকালের সময় পত্রিকা কে জানান, শুক্রবার রাতে তিনি এশার নামাজ পড়ে তার বন্ধুবান্ধবদের সাথে দেখা করে বাসায় আসেন এবং বলেন আমার বুকের মধ্যে ব্যথা হচ্ছে। পরে সকলে ধরাধরি করে তাকে রায়েরবাগ ইসলামিয়া হসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
মানুষ গড়ার কারিগর মোঃ জসিমউদদীন চলে যাওয়ার সময় স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে সহ তার হাতে গড়া অসংখ্য ছাত্র ছাত্রী রেখে গেছেন।
মোঃ জসিম উদ্দিনের প্রথম জানাযা সকাল ৯ টায় রইস নগর উচ্চ বিদ্যালয় মাঠে এবং দ্বিতীয় জানাযা সকাল ৯ঃ৪৫ এ কদমতলী জামে মসজিদ মাঠে শেষে কদমতলী কবরস্থানে স্যারকে দাফন করা হয়।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা