ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

ফ্যাসিস্ট আ‘লীগ সরকার গণতন্ত্র ও শাসনতন্ত্রসহ সর্বক্ষেত্রে হত্যা করেছে ঃ রফিকুল ইসলাম খান


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২-২-২০২৫ বিকাল ৫:২৭

জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন,“বিগত ফ্যাসিস্ট আ‘লীগ সরকার গণতন্ত্র-শাসনতন্ত্রসহ সর্বক্ষেত্রে হত্যা-গুম ও লুটপাটের স্বর্গরাজ্য গড়ে তুলেছিল। নিজেদের ক্ষমতায় আকড়িয়ে রাখার জন্য এ দেশের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের উপর হত্যা কান্ড করেছে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার। পাবনা জেলার ভাঙ্গুড়ায় পাবনা-৩ আঞ্চলের (ভাঙ্গুড়া-চাটমোহর ও ফরিদপুর) উপজেলার জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
রোববার (২ ফেব্রুয়ারি) ভাঙ্গুড়া সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ভাঙ্গুড়া-চাটমোহর ও ফরিদপুর উপজেলা জামায়াত আয়োজিত জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সহকারী সেক্রটারী অধ্যাপক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ¡ এ কর্মী সমাবেশ সভাপতিত্ব করেন।
কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, আমাদের মূল পদক্ষেপ থাকবে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের প্রধান বৈশিষ্ট্য ছিল গণতন্ত্র, বিচার বিভাগ, স্বাস্থ্য, শিক্ষাসহ সর্বক্ষেত্রে হত্যার পরিকল্পনা করেছে। আমরা সোনার বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশ হিসাবে জনগণের মধ্যে ফিরিয়ে দিতে চাই। তিনি আরো বলেন, নিজেদের ক্ষমতায় আকড়িয়ে রাখার জন্য এ দেশের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষের উপর হত্যা কান্ড করেছে ফ্যাসিষ্ট আওয়ামীলীগ সরকার। 
তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামের পতাকা তলে আসুন, আপনাদের সবাইকে নিয়ে একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ধর্ম-বর্ণ জাতি নির্বিশেষে আমারা আপনাদের সহযোগিতা নিয়ে নিরপেক্ষ শান্তিপ্রিয় একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক মোঃ আবু তালেব মন্ডল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জামাতের ঢাকা মহানগরী উত্তরের মজলিশ শূরা সদস্য ডা. শফিউর রহমান, নুরুল ইসলাম আকন্দ, পাবনা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা জহুরুল ইসলাম খান, জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফ্ফার খান, সহকারি সেক্রেটারি অধ্যাপক এসএম আব্দুল্লাহ, জামায়াত ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির মাওলানা মহির উদ্দিন, চাটমোহর উপজেলা শাখার আমির মাওলানা  আব্দুল হামিদ, ফরিদপুর উপজেলা শাখার আমির মাওলানা আবু তালেব, এডভোকেট আমিনুল ইসলাম, শাহিনুর ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পাবনা জেলা শাখার সাবেক সভাপতি ফজলুর রহমান, ফরিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদ সদস্য আহমদুল্লাহ, পাবনা জেলা ছাত্র শিবিরের সভাপতি ইসরাঈল হোসেন শান্ত, ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি আবু হুরায়রা হৃদয়, ফরিদপুর উপজেলা শাখার সভাপতি রিপন বিল্লাহ, চাটমোহর উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান প্রমুখ।

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের যৌন হেনস্থার অভিযোগ: সপ্তাহ ধরে পলাতক প্রধান শিক্ষক

দুর্নীতিমুক্ত হাটিকুমরুল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী উজ্জ্বল

ভাত না খেয়ে ১৩ বছরে কিশোর বাঁধন

বড়লেখায় জাতীয় ভিটামিন 'এ প্লাস' ক্যাম্পেইনে টিকা পাবে ৩২ হাজার শিশু

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে সন্দ্বীপে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গ্রেপ্তারের একদিন পর কারাগারে সাতকানিয়ার এক যুবলীগ নেতার মৃত্যু

পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দার তালমা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষণা

টাঙ্গাইলের কৃষক কবির হোসেনের দাফন সম্পন্ন

পেকুয়ায় স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে হাঁস-মুরগি বিতরণ ও প্রশিক্ষণ

পত্নীতলায় অযোগ্য পণ্য ধংস করলো কাস্টমস

রাতের আঁধারে ধোপাজান নদীর বালি-পাথর লুট, পুলিশের অভিযানে ট্রলি-ট্রাকসহ আটক ২

প্রবাসীদের নিয়ে মানবিক ও স্বেচ্ছাসেবী সংঘটন "নয় বাড়ীয়া ফোরাম"র নতুন কমিটি ঘোষণা