শাহজাদপুরে নাট্যকর্মী নাহিন খানের বিরুদ্ধে অপপ্রচার
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, নাট্যকর্মী নাহিন খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে।
জানা যায়, সম্প্রতি অনিবন্ধিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘শাহজাদপুরে মসজিদের সাধারণ সম্পাদকের কাছে ছাত্রলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।উক্ত সংবাদে নাহিন খান ও তার চাচাতো ভাই বাধন খানকে অভিযুক্ত করা হয়।
এর প্রতিবাদে নাহিন খান ও বাধন খান বলেন, প্রকাশিত সংবাদে আমাদের বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করে অভিযোগ আনা হয়েছে, তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্র, হয়রানীমূলক ও সম্মানহানিকর। এ সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এলাকার একটি অপরাধী চক্র পরিকল্পিতভাবে এহেন অপপ্রচারমূলক কর্মকাণ্ডে লিপ্ত।
এ বিষয়ে নাহিন খান বলেন, প্রকাশিত সংবাদে চাঁদাবাজির অভিযোগ করা হয়।আমাকে হেয় করার পাশাপাশি ক্ষতি করার জন্য একটি স্বার্থান্বেষী মহল ব্যাক্তিগতভাবে প্রতিশোধ পরায়ণ হয়ে এ মিথ্যা সংবাদের অবতারণা করেছে।তাদের এই মিথ্যাচারে আমার (নাহিন খান) অসুস্থ বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত সরকারী ব্যাংক কর্মকর্তা ফারুক খানকেও আক্রান্ত করা হয়েছে।আমি এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, উক্ত সংবাদে উল্লেখিত বিবাদীগণ আমাদের সামাজিকভাবে হেয় করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আমাদের মানহানির চেষ্টা করে যাচ্ছেন অনবরত।
উল্লেখ্য, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে।
এমএসএম / এমএসএম
রেলওয়ে সমবায় ঋণদান সমিতির নির্বাচন বাতিল
বিএসসিতে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ইউসুফ-জিয়াসহ ৪ জনকে মন্ত্রণালয়ের শুনানিতে তলব
হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে
জনগনের উপরে যারা ক্ষমতা দেখান তারা জনগনের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু : জহির উদ্দিন স্বপন
বারহাট্টায় মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত
কুমিল্লায় প্রায় ৫২ কোটি টাকার উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি
মানিকগঞ্জে সোহান হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
ধামরাইয়ে পানিতে ডুবে ৭বছরের শিশুর মৃত্যু
লামায় জেলা পরিষদ কর্তৃক কৃষকদের মাঝে ফলজ ও বনজ চারা বিতরণ
উপকূলের পরিবেশ পুনরুদ্ধারে শ্যামনগরে ১০ লাখ বীজ রোপণ উদ্যোগ
কৃষিপণ্য উৎপাদন ও রপ্তানির সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী
চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিটিং অনুষ্ঠিত