উপজেলা বিএনপির ৪ পদে ১২ প্রার্থী
প্রায় দেড় দশক পর আগামী ৫ ফেব্রুয়ারি কাউনিয়া উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মেলনে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র নিয়ে সকল নেতাকর্মী, সমর্থক ও ভোটারদের কাছে দোয়া চাইলেন সাবেক সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলা বিএনপি কার্যালয় হতে মনোনয়নপত্র ক্রয়কালে তার সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বলেই আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি। রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দলের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করতে হবে।
উল্লেখ্য, কাউনিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও কাউনিয়া উপজেলার আহ্বায়ক আলহাজ্ব এমদাদুল হক ভরসা সভাপতি পদে একক প্রার্থী হিসেবে চুড়ান্ত হলেও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র কিনেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুল আলম সফি এবং বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট মোজাহারুল আলম বাবলু।
এছাড়া সিনিয়র সহসভাপতি পদে রাকিবুল হাসান পলাশ ও আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু, যুগ্ম সম্পাদক পদে আব্দুর রহিম, আখতারুজ্জামান মন্ডল, খাজা আলাউদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক পদে জামিনুর রহমান, হুমায়ুন কবির খোকন, আলমগীর চৌধুরী লিটন, আতিকুল ইসলাম সোহাগ ও সোহেল রানা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
কাউনিয়া উপজেলা বিএনপি নেতা নির্বাচনে ৬ ইউনিয়ন কমিটির ৭১ জন করে মোট ৪২৬ জন ভোটার তাদের ভোট প্রদান করবেন।
রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, কাউনিয়ায় বিএনপির ভাবমুর্তিকে ফেরাতে হলে ও আলহাজ্ব এমদাদুল হক ভরসাকে এমপি হিসাবে নির্বাচিত করতে হলে অবশ্যই উপজেলা বিএনপির কমিটিতে পরিবর্তন এবং পরিছন্ন মানুষকে নেতৃত্বে আনতে হবে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে