ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কুরিয়ারে পাঠানোর সময় ঈশ্বরদীতে ৩০ হাজার প্যাকেট নকল বিড়ি ও সিগারেট জব্দ


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৪:৪৫

কুরিয়ারে পাঠানোর সময় পাবনার ঈশ্বরদীতে ৩০ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ করা হয়েছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিবহনের সময় ৩০ হাজার প্যাকেট নকল সিগারেট ও বিড়ি জব্দ করেছে বিজিবি। জব্দকৃত এসব তামাকপণ্যের বাজার মূল্য ১৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানা গেছে।
রোববার (০২ ফেব্রুয়ারি) রাতে ঈশ্বরদী থানার সামনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে এসব বিড়ি ও সিগারেট জব্দ করা হয়। বিজিবির কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।
তিনি জানান, আমরা জানতে পারি ভেড়ামারা বাহাদুরপুর থেকে কিছু কালোবাজারি ঈশ্বরদীর এসএ পরিবহনের মাধ্যমে নকল বিড়ি ও সিগারেট দেশের বিভিন্ন জেলায় পাঠাচ্ছে। অভিযান চালিয়ে সেগুলো জব্দ করি। যিনি এটি বুকিং দিয়েছেন সেই নম্বরে একবার কথা বলার পর থেকে মোবাইলটি বন্ধ করে দেয়া হয়েছে। এতে আরো সন্দেহ বেড়ে যায়। 
অভিযানে নকল ১৭ হাজার ৬০০ প্যাকেট বিড়ি ও ১৩ হাজার প্যাকেট সিগারেট রয়েছে। যার বাজার মূল্য সর্বমোট ১৪ লাখ ৮০ হাজার টাকা। এসব বিড়ি ও সিগারেট ঈশ্বরদী কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলে বিজিবি’র এ কর্মকর্তা জানান।

এমএসএম / এমএসএম

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা

শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ

রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে

রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই